বজ্রপাত বলতে মূলত আকাশের আলোর ঝলকানিকে বুঝায়। এই সময় উক্ত এলাকার বাতাসের প্রসারন এবং সংকোচনের ফলে আমরা বিকট শব্দ শুনতে পাই। এ ধরনের বৈদ্যুতিক আধানের নির্গমন দুটি মেঘের মধ্যে অথবা একটি মেঘ এবং ভূমির মধ্যেও হতে পারে।
বজ্রপাত সম্পর্কে কিছু মজার তথ্য :
- বজ্রসংঘটিত হবার স্থানের তাপমাত্রা প্রায় ৩০,০০০ কেলভিনের মত যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার ৫ গুণ।
- প্রতি বজ্রপাতে প্রায়শই ১০০ মিলিয়ন ভোল্ট বিভব পাওয়া যায় যা দিয়ে ১টা ৬০ ওয়াটের বাল্ব একটানা ৬ মাস জ্বলতে পারবে।
- একটা বড়সড় বজ্রপাতের মোট শক্তি একটি পারমাণবিক বোমার চেয়েও বেশি।

Comments
Post a Comment