![]() |
| Image by ASSR |
বাতিঘর বা লাইট হাউজ হচ্ছে এমন এক ধরনের সুউচ্চ মিনার আকৃতির দালান যা থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্রের জাহাজের নাবিককে দিক নির্দেশনা দেয়া হয় এবং সেই সাথে সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিককে সতর্ক করতে বাতিঘর ব্যবহার করা হয়।
প্রথম পরিচিত বাতিঘরটি ছিল মিশরের আলেকজান্দ্রিয়ার ফেরোস। টলেমি প্রথম এবং তাঁর পুত্র দ্বিতীয় টলেমি এটি ৩০০ থেকে ২৮০ খ্রিস্টপূর্ব সময়ের মধ্যে তৈরি করেছিলেন। এটি প্রায় ৪৫০ ফুট উঁচুতে দাঁড়িয়ে ছিল। এই বাতিঘরটি প্রাচীন বিশ্বের অন্যতম সপ্তাশ্চর্য। নির্মাণের পর প্রায় শত বর্ষ ধরে এটি পৃথিবীর অন্যতম উচু দালান হিসাবে চিহ্নিত ছিল। পরে ৯৫৬ থেকে ১৩২৩ খ্রিষ্টাব্দে যে কয়টি ভুমিকম্প হয়েছিল তাতে এটি ভেঙ্গে পড়ে।
বাংলাদেশে বাতিঘর মোট ৬ টি। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে কুতুবদিয়া যা একমাত্র দ্বীপ বাতিঘর৷ বর্তমানে এটি ১২০ ফুট উচু। প্রতি ১০ সেকেন্ডে তিনটি সাদা আলোর ঝলকানি দেয় এ লাইট হাউস।
এছাড়াও বাংলাদেশের অন্যান্য লাইটহাউজ এর মধ্যে রয়েছে সেন্টমার্টিন বাতিঘর,কক্সবাজার বাতিঘর,নরম্যানস পয়েন্ট বাতিঘর, পতেঙ্গা বাতিঘর ও হিরোন পয়েন্ট বাতিঘর।
মুয়াজ বিন আলী আরাফ
সিভিল'১৭ ,রুয়েট

Comments
Post a Comment